June 1, 2026 9:37 PM

printer

পশ্চিমবঙ্গে আজ নব গঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ায় সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৪১।

পশ্চিমবঙ্গে আজ নব গঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।  এদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল- ৪১ ।       

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডা. শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডা. শারদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন, ডা. ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।

উল্লেখ্য, চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ৯’ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে শপথ নেন আরও পাঁচ মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।