May 7, 2026 1:20 PM

printer

আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন  চন্দ্রবাবু নাইডু আজ থেকে অমরাবতীর রাজ্য সচিবালয়ে শুরু হতে চলা দু’দিনের সপ্তম জেলাশাসক সম্মেলনে সভাপতিত্ব করবেন।

আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন  চন্দ্রবাবু নাইডু আজ থেকে অমরাবতীর রাজ্য সচিবালয়ে শুরু হতে চলা দু’দিনের সপ্তম জেলাশাসক সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টির ওপর জোর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ প্রকল্প এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা পর্যালোচনা করবেন বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

জেলা শাসকেরা তাঁদের জেলায় গৃহীত অভিনব উদ্যোগগুলি উপস্থাপিত করবেন, যাতে সেগুলি  রাজ্যজুড়ে কার্যকর করা যায়। বৈঠকে ঊর্ধ্বতন আধিকারিক এবং জেলা পুলিশ সুপাররাও অংশ নেবেন।

এই সম্মেলনের মূল লক্ষ্য বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মসূচির গতি ত্বরান্বিত করা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।