April 28, 2026 10:50 PM

printer

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন ‘SCO’-এর  প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন ‘SCO’-এর  প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে কিরগিজস্তানের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুকাম-বেতভ রুসলান মুস্তা-ফায়ে-ভিচের সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং জানান, তাদের এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত এবং কিরগিজ প্রজাতন্ত্র একে অপরের কৌশলগত অংশীদার। দুই দেশই  গণতন্ত্র, উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্যের মতো অভিন্ন মূল্যবোধগুলি ধারণ করে থাকে। তাই,  কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে  অংশীদারিত্ব জোরদার করার বিষয়টিকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।

এছাড়াও, প্রতিরক্ষামন্ত্রী, বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর খ্রেনিনের সঙ্গেও  সাক্ষাৎ করেন।